Breaking News
Home / TRENDING / পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

 

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি,

তারাপীঠে পুজো দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার তীর্থযাত্রীর। মৃতদের মধ্যে দু’জন বাঁকুড়ার বাসিন্দা। দুজন দুর্গাপুরের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার ম্যানেজার পাড়ার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল মিহির গোপ (৩৭), মনীষ সিং (৪৪), রাজেশ রায় (৩৬) ও মিন্টু সাউ (২৬)। মিহির ও মনীষ ঝাড়খন্ডের চিরকুন্ডা কলোনির বাসিন্দা। রাজেশ ও মিন্টু পুরুলিয়ার নিতুরিয়া এলাকার বাসিন্দা। পাঁচ বন্ধু মিলে শনিবার তারাপীঠে পুজো দিতে যাচ্ছিল। ঠিক ছিল তাঁরা পুজো দিয়ে রবিবার দুপুরে বাড়ি ফিরবে। মনীষ সিংয়ের গাড়িতে সকলে তারাপীঠ আসছিল। গাড়ির চালক মিন্টু হলেও চালাচ্ছিল মনীষ নিজে। তাঁরা পুরুলিয়ায় রাজেশ ও মিন্টুকে গাড়িতে তুলে নেয়। মহম্মদ বাজার থানার ম্যানেজারের পাড়ার কাছে দাঁড়িয়ে থাকা লোহার রড বোঝাই লরির পিছনে ধাক্কা মারে। তাঁদের প্রত্যেকের চোখে মুখে, বুকে লোহার রড বিঁধে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সিউড়ি ও রামপুরহাট হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মনীষ বান্দাপুরম পঞ্চায়েত সমিতির নির্দল সদস্য। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসাধীন গৌতম রায়। খয়েরপিয়ারি গ্রাম পঞ্চায়েতের প্রধান হলধর ধীবর বলেন, “মনীষ প্রতিবছর বাংলা বছরের প্রথম দিন তারাপীঠে মা তারার পুজো দিয়ে বাড়ি ফেরেন। এবারও সেই জন্য বন্ধুদের নিয়ে তারাপীঠ যাচ্ছিল। কিন্তু আর বাড়ি ফেরা হল না”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *