Breaking News
Home / TRENDING / ঘুঁটি সাজাতেই ভোটপূর্ব হিংসার ছক, ভগবানপুরে গুলিবিদ্ধ ২ বিজেপি কর্মী

ঘুঁটি সাজাতেই ভোটপূর্ব হিংসার ছক, ভগবানপুরে গুলিবিদ্ধ ২ বিজেপি কর্মী

ওয়েব ডেস্ক:

ভগবানপুরে গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মী। অভিযুক্ত তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, এলাকার দখল নিয়েই বিবাদের সূত্রপাত৷ অভিযোগ, তাতে বাধা পেয়েই গুলি চালায় তৃণমূল কর্মীরা৷ গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মীর নাম অনন্ত গুছাইত (৫০) এবং রণজিৎ মাইতি (২৮)৷ তাদের হাতে ও বুকে গুলি লেগেছে৷ রবিবার গভীর রাত ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানার পশ্চিমবাড় এলাকায়। গুরুতর জখম দুই বিজেপি কর্মীকে প্রথমে চন্ডিপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের তমলুক হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার সকাল সকাল একের পর এক ভোটপূর্ব হিংসার ঘটনা সামনে আসছে। গোপীবল্লভপুরে খুন হয়েছেন বিজেপির বুথ সভাপতি। এক্ষেত্রেও আক্রান্ত বিজেপি কর্মী। সব ক্ষেত্রেই অভিযুক্ত শাসক দল।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *