Breaking News
Home / TRENDING / ভোটের আগের রাতে কাঁথির সিপিএম প্রার্থীর বাড়ি তছনছ, অভিযুক্ত তৃণমূল

ভোটের আগের রাতে কাঁথির সিপিএম প্রার্থীর বাড়ি তছনছ, অভিযুক্ত তৃণমূল

ওয়েব ডেস্ক:

ভোটের আগের রাতে কাঁথির সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। রীতিমতো পাট চালালো দুষ্কৃতীরা। কাঁথির সিপিএম প্রার্থী পরিতোষ পট্টনায়েকের হলদিয়ার বাড়িতে এই হামলা হয়েছে। প্রার্থী ও তাঁর স্ত্রীর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। হামলার সময় কেউ বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে।

অভিযোগ, দুষ্কৃতীরা গ্রিল কেটে, জানলা ভেঙে বাড়িতে ঢোকে। আলমারিও কেটে ফেলা হয়। ভোটের কাজে ব্যবহারের জন্য ব্যাঙ্ক থেকে তোলা একলক্ষের বেশি টাকা দুষ্কৃতীরা নিয়ে যায়। এছাড়াও প্রার্থীর স্ত্রীর গয়না, টাকাও নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার পিছনে তৃণমূল রয়েছে বলে অভিযোগ সিপিএম প্রার্থীর। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *