নিজস্ব সংবাদদাতা:
সকালে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে নখ উপড়ে গিয়েছিল তাঁর। প্রার্থীকে হেনস্থার অভিযোগে রিপোর্ট তলব করেছিল কমিশন। এবার অন্য কারণে কমিশনের নজরে ভারতী। ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেশপুরের পিপুরদা ১৩৯ নং বুথের ভেতরে মোবাইল ক্যামেরায় ছবি তোলেন। ওই বুথে ওয়েবকাস্টিং থাকায় তা দ্রুত নজরে আসে কমিশনের। এবং ভিডিওগ্রাফির অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলল কমিশন। এই বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news