প্রসেনজিৎ মাহাতো
দোহাতে চলা এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার লক্ষ্যে দৌড় শুরু করেছিলেন। মঙ্গলবার সোনা জিততে পারলে পরপর তিন বছরে তিনটি এশীয় মিটে সোনা জয়ের হ্যাটট্রিক হত সেই স্বপ্নে বিভোর হয়ে দেশ ছেড়েছিলেন। হ্যাটট্রিকটা ফসকে যাওয়ায় আপশোস স্বপ্নার গলায়, ‘রুপোতে খুব একটা খুশি নই। আজ সকালে জ্যাভেলিন থ্রো–য়ের ফলাফলে আমি প্রচণ্ডই হতাশ। প্রস্তুতি সেরকম ভাল হয়নি।’ একটু থেমে একবার হাসলেন। তারপর জুড়ে দেন, ‘আমি তো চোটের রানী। চোট আমার পিছু ছাড়ছে না। গোড়ালির চোটটা ভোগাচ্ছে। এর থেকেও ভাল ফল করতে চেয়েছিলাম।’
সোমবার ৩৫২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছিলেন। মঙ্গলবার হেপ্টাথলন ইভেন্টে মরশুমের সেরা (৫৯৯৩) পয়েন্ট করেও সোনা না আসায় ভেঙে পড়েছিলেন স্বপ্না। সোনা জয়ী প্রতিদ্বন্দ্বীর মোট পয়েন্ট ৬১৯৮। এদিন লং জাম্প ইভেন্টের পর মোট পয়েন্টের বিচারে তৃতীয় স্থানে থাকলেও, জ্যাভেলিনের পর উঠে এসেছিলেন দ্বিতীয় স্থানে। দু’দিন ধরে উজবেকিস্তানের একতেরিনার সঙ্গে সেয়ানে–সেয়ানে টক্কর চলছিল স্বপ্না।
লং জাম্পের পর স্বপ্নার মোট পয়েন্ট ছিল ৪৩৭৪। একাতেরিনা (৪৩৮০) শীর্ষে ছিলেন মাত্র ৬ পয়েন্টের লিড নিয়ে। এদিন লং জাম্পে সবার থেকে বেিশ স্কোর (৮৫৩ পয়েন্ট) করেন জলপাইগুড়ির স্বপ্না। কিন্তু জ্যাভেলিন থ্রো ইভেন্টের পর স্বপ্নার সঙ্গে একাতেরিনার মোট পয়েন্টের ব্যবধান কিছুটা বেড়ে যায়। জ্যাভেলিন থ্রোয়ের পর স্বপ্না যখন ৫১৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, তখন শীর্ষে থাকা একাতেরিনার পয়েন্ট ৫৩০৯। এই জ্যাভেলিনে পিছিয়ে পড়াটাই শেষমেশ পিছিয়ে দিল স্বপ্নাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news