চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমে তৃণমূলপন্থী এক ব্যক্তির কথা নিয়ে ধুন্ধুমার পশ্চিমবঙ্গের রাজনীতি। মঙ্গলবার রাতে জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমে তৃণমূল পন্থী এক ব্যক্তি পশ্চিমবঙ্গের মাড়োয়ারি সম্প্রদায়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন। মাড়োয়ারি সম্প্রদায়কে ‘অসাধু কালোবাজারি’ বলে আক্রমণ করেন ওই ব্যক্তি। ঘটনার জেরে বুধবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী ও দীনেশ বাজাজকে খোলা চিঠি লেখেন মারোয়াড়ি সম্প্রদায়ের পক্ষ থেকে। রাষ্ট্রীয় অহিংসা মঞ্চ ভারতবর্ষীয় মাড়োয়ারি সমাজের পক্ষে ওই চিঠিতে নাম রয়েছে মন্ত্রী সুজিত বস, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে ও জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর।
চিঠি অভিযোগ করা হয়েছে, বাংলার মাড়োয়ারি সমাজ চিরকাল শান্তি সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে কাজ করে এসেছে। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা পশ্চিমবঙ্গের কল্যাণে এগিয়ে এসেছে। এমন এক সম্প্রদায়েরকে কিভাবে তৃণমূলের পক্ষ থেকে অসাধু কালোবাজারি বলে আক্রমণ করা হয় ? এমনটাই প্রশ্ন তোলা হয়েছে। জাতীয় সংবাদমাধ্যমে ওই ব্যক্তির মন্তব্য নিয়ে মাড়োয়ারি সমাজে অত্যন্ত দুঃখিত তাও উল্লেখ করা হয়েছে ওই খোলা চিঠিতে। ঘটনার পরিপ্রেক্ষিতে পেড়ে এদিন সকালে টুইট করে ঘটনার তীব্র প্রতিবাদ জানান নগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, “গতরাতে জাতীয় ওই সংবাদমাধ্যমের অনুষ্ঠানের তীব্র নিন্দা করুছি যেখানে পশ্চিমবঙ্গ থেকে অতিথিরা উদ্বেগজনক ভাষা ব্যবহার করেছেন। তৃণমূল ওই টিভিতে মুখপাত্র পাঠায় না। অনৈতিক টিভি চ্যানেল দর্শকদের বিভ্রান্ত করার জন্য এলোমেলো ব্যক্তিদের “তৃণমূল সমর্থক” হিসাবে ব্যবহার করে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news