চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কোভিডের (Covid-19) খামখেয়ালী চরিত্র ক্রমাগত বিপজ্জনক দিতে মোড় নিচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। কেরালায় এক মহিলার এই নিয়ে ১৯ বার করোনা পজিটিভ হয়েছে বলে দেখা গিয়েছে। এই রকম চললে করোনার কার্ভ সমান্তরাল তো দূরস্থান উল্টে তা আরও উর্ধ্বগামী হতে পারে বলে মনে করছেন তাঁরা। চিকিৎসকরা জানিয়েছেন ৬২ বছরের ওই ভদ্রমহিলা কিছুদিন আগে ইতালির এক পরিবারের সংস্পর্শে আসে। সেখান থেকেই করোনায় আক্রান্ত হন তিনি। গত ৪২ দিন ধরে ওই মহিলা হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু সমস্যা হল যতবারই তাঁর টেস্ট করা হচ্ছে ততবারই দেখা গিয়েছে তিনি করোনা পজিটিভ।
তিনি যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন এই রোগে ব্যবহৃত সব ওষুধ মিলিয়ে রোগীকে দেওয়া হয়েছে। কিন্তু তাতে কাজ হচ্ছে না। করোনা বিভিন্নবার চরিত্র বদলেছে বলে আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতালি, চিন আর ইরানের মধ্যে করোনার জিনগত তফাৎ রয়েছে। ভারতের করোনার সঙ্গে মিল রয়েছে ইরানের করোনার। কিন্ত এই দেশে এখনও চরিত্র বদল হয়নি এই জিনের। এবার কি সেই দিকে এগোচ্ছে করোনা ? নাকি এটা নেহাৎই বিছিন্ন ঘটনা ? এখন এই নিয়ে চিন্তায় চিকিৎসকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news