Breaking News
Home / TRENDING / পিসির শ্রদ্ধার পাত্র বাজপেয়ীর ফেস্টুন লোপাট করল ভাইপো! অভিযোগ বিজেপির

পিসির শ্রদ্ধার পাত্র বাজপেয়ীর ফেস্টুন লোপাট করল ভাইপো! অভিযোগ বিজেপির

দক্ষিণ ২৪ পরগনাঃ
পিসির অত্যন্ত শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস যাত্রাও কী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘গুণ্ডামি’ থেকে রেহাই পাবে না!
সব দলের কাছে শ্রদ্ধেয় এই প্রয়াত নেতার ছবিও রাজনীতির রোষের শিকার হবে? এমনই ভয় পাচ্ছেন রাজ্য বিজেপির নেতারা।
বৃহস্পতিবার সকালে বিজেপির রাজ্য দফতর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। কিন্তু বুধবার গভীর রাতেই জোকা থেকে কুলপি পর্যন্ত অটলজীর যে সমস্ত ফ্লেক্স, ফেস্টুন বা ব্যানার লাগানো হয়েছিল, তা লোপাট করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তার দলের গুণ্ডাবাহিনী এই জঘন্য কাজ করেছে। বিজেপির আশঙ্কা অস্থি কলস নিয়ে যাওয়ার সময় ডায়মন্ড হারবার জেলা জুড়ে অভিষেকের গুণ্ডাবাহিনী কোনওরকম গোলমাল করলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এই ঘটনায় পুলিশ প্রশাসন তৃণমূলের সন্ত্রাসকে মদত করবে বলেই মনে করছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা(পশ্চিম) এর সভাপতি অভিজিৎ দাস। এই সমস্ত এলাকায় সিসিটিভি থাকলেও পুলিশ দোষীদের গ্রেফতারের কোনও ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ। আর সেই কারণেই বৃহস্পতিবারের এই অস্থি কলস যাত্রা ঘিরে নতুন করে অশান্তির আশঙ্কা করছে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার এই অস্থি কলসযাত্রায় যোগ দিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এসে পৌঁছন। শুক্রবার গঙ্গাসাগরে এই অস্থি কলস বিসর্জন দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *