Breaking News
Home / TRENDING / মকরামপুরে পঞ্চায়েত গঠনের আগেই তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ, মৃত ২ 

মকরামপুরে পঞ্চায়েত গঠনের আগেই তৃণমূল পার্টি অফিসে বিস্ফোরণ, মৃত ২ 

নিজস্ব সংবাদদাতাঃ

পশ্চিম মেদিনীপুর:  প্রথমে বিকট আওয়াজ তারপর কেঁপে উঠল নারায়ণগড় থানার মকরামপুর। এলাকায় ছড়াল আতঙ্ক। আজ সকালে নারায়নগড় থানার মকরামপুরের তৃণমূলের পার্টি অফিসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের, আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে মৃত্যু হয় আরও ১ জনের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে   পার্টি অফিসের মধ্যে। সেখানে ৮জন কর্মী ছিল তখন। বিস্ফোরণে পার্টি অফিসের একাংশ উড়ে যায়। এলাকার বাসিন্দারা ছুটে এসে আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেন। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক কর্মী।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পার্টি অফিসের ভিতর গ্যাস সিলিন্ডার ছিল, তা ফেটেই বিপত্তি। যদিও বিজেপির জেলা সভাপতি সমিত দাসের মতে, মকরামপুরে ভোটের আগে থেকে তৃণমূল বোমা তৈরির কারখানা চালাচ্ছিল নিজেদের পার্টি অফিসে, এ কথা আমরা বলে আসছিলাম বার বার। প্রশাসনকেও জানিয়েছিলাম। ৮/১ অঞ্চলটি দখলে নেবে বলে হুমকিও দিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা। দলীয় কার্যালয়ে এ দিন সকালেও চলছিল বোমা বাঁধার কাজ। ওই বোমা ফেটেই ঘটনা ঘটেছে।

যদিও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি জানান, খোঁজ নিয়ে দেখছি। পুলিশকেও বিষয়টি দেখার জন্য বলেছি। নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *