Breaking News
Home / TRENDING / কেরলে বৃষ্টি থামার পর শুরু রাজনৈতিক চাপানোতর

কেরলে বৃষ্টি থামার পর শুরু রাজনৈতিক চাপানোতর

নিজস্ব সংবাদদাতা
বৃষ্টি থেমে গিয়ে জল নামতে শুরু করেছে কেরলে। আর শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। দুবাই সরকারের তরফে ৭০০ কোটি অর্থ সাহায্য না নেওয়ার ঘোষণা করে বিরোধীদের রোষের মুখে মোদি সরকার। কেরলের সরকার তো সোজাসাপটা কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে যে ২০১৬ র ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী হয় দুবাইয়ের দেওয়ার অর্থ সাহায্য স্বীকার করুক কেন্দ্র নাহলে কেরলকে সেই অর্থের সমান ক্ষতিপূরণ দিক। এদিকে কেরলের বন্যাকে ইস্যু করে মাঠে নেমে পড়েছে কংগ্রেসও। দলের মুখপত্র রণদীপ সুরজেওয়ালা বুধবার এক সাংবাদিক সম্মলনে মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, কেরলের বন্যায় কেন্দ্রীয় সরকারের রাজনীতির উর্ধ্বে উঠে পদক্ষেপ নেওয়া উচিত। কেরলকে বন্যা পরিস্থির মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকার যথেষ্ট প্রয়াস করেনি বলেও অভিযোগ করেন তিনি। সুরজেওয়ালা বলেন কেরলের এই পরিস্থিতির মোকাবিলায় ২০০০ কোটি টাকা প্রয়োজন। এই অবস্থায় কেন্দ্রের সাহায্য যথেষ্ট নয়। একই সুর কেরলের সিপিএমের সভাপতি কোডিয়েরি বালাকৃষ্ণনের গলায়। বন্যা ত্রাণে কেন্দ্রের সাহায্য হতাশাজনক বলে জানান তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *