ওয়েব ডেস্ক:
বন দফতরের গাফিলতিতে দেড় দিনের লড়াই শেষ। খালের জলে বেঘোরে মৃত্যু হল বটল নোজ ডলফিনের। পূর্বমেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। মৎস বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাছ ধরার জালে জড়িয়েই অঘটন ঘটে। কিন্তু প্রশ্ন উঠছে, এলাকায় বনকর্মী এবং পুলিশ প্রশাসন থাকতে কেন সময় মতো ডলফিনটিকে উদ্ধার করে সমুদ্রে ফেরানো হল না?
প্রসঙ্গত, বৃহস্পতিবার পূর্বমেদিনীপুরের ভগবানপুরের একটি খালে ওই ডলফিনটিকে খেয়াল করেন এলাকার মানুষ। যেভাবেই হোক সমুদ্র থেকে খালে ঢুকে পড়েছিল জাতে বটল নোজ ডলফিনটি। যদিও স্থানীয়রা আন্দাজ করতে পারেননি অস্থীর হয়েই খালের জলে ঘুরে বেরাচ্ছিল সে। এরপর আজ সকালে কালীনগরের নিতুড়িয়ার কাছে খালে ভেসে ওঠে ডলফিনটির দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, খালের মাছ ধরার জালে ডলফিনের গায়ে আঘাত লাগে, তার জেরেই মৃত্যু হয় প্রানীটির। দেহে জালের আঘাতের চিহ্নও মিলেছে।

এরপরেই গাফিলতির অভিযোগ উঠেছে জেলার বনদফতরের বিরুদ্ধে। অভিযোগে করেছেন স্থানীয় বাসিন্দারাও। শনিবার বনকর্মীরা ডলফিনটির মৃতদেহ উদ্ধার করতে এলে দীর্ঘক্ষণ ডলফিনের দেহ নিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
মৎস বিশেষজ্ঞদের মতে, বটল নোজ ডলফিনটি প্রতিকূল পরিবেশে চলে এসেছিল। মূলত অক্সিজেনের অভাব, দূষণ ও পর্যাপ্ত খাদ্যের অভাবেই মৃত্যু হয়েছে এক্ষেত্রে। তবে প্রথম থেকে যদি নজর দেওয়া হত, সময় মতো যদি জাল সরিয়ে নিয়ে তাকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হত তবে সে হয়তো বেঁচে যেত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news