Breaking News
Home / TRENDING / ৯ মাস পর এনআরএস-এ কুকুর শাবক খুনে মৌটুসি ও সোমার বিরুদ্ধে চার্জশিট

৯ মাস পর এনআরএস-এ কুকুর শাবক খুনে মৌটুসি ও সোমার বিরুদ্ধে চার্জশিট

ওয়েব ডেস্ক:

৯ মাস পর NRS হাসপাতালে কুকুর শাবক পিটিয়ে মারার ঘটনায় চার্জশিট দিল এন্টালি থানা।

ঘটনার পর হাসপাতালের যে দুজন নার্সের নাম উঠেছিল চার্জশিটে দেখা যাচ্ছে পুলিশ তাঁদেরই অভিযুক্ত করছে। তাদের বিরুদ্ধে পশু হত্যা ও নৃশংসতার ধারায় মামলা রুজু হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর ১৩ জানুয়ারি নীলরতন সরকার হাসপাতালের নার্সিং হস্টেল চত্বরে পলিথিনের ব্যাগে মোড়া ১৬টি কুকুরের বাচ্চার দেহ উদ্ধার হয়। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। নড়েচড়ে বসে প্রশাসন। এরপরেই কারা কুকুরের বাচ্চাগুলিকে মারল তা নিয়ে তদন্ত শুরু হয়। এইসঙ্গে প্রকাশ্যে আসে একটি মোবাইল ফোনের ফুটেজ। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে স্পষ্টত দেখা যায় যে কুকুর বাচ্চাদের পিটিয়ে মারছেন নার্সিং কলেজের ২ ছাত্রী। যাদের নাম মৌটুসি মণ্ডল ও সোমা বর্মন। মৌটুসি নার্সিং প্রথম বর্ষ ও সোমা দ্বিতীয় বর্ষের ছাত্রী। মৌটুসি ও সোমাকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে ছাড়া পান।

বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সেই মৌটুসি মণ্ডল ও সোমা বর্মনের বিরুদ্ধে ২০৪ পাতার চার্জশিট পেশ জমা দিল এন্টালি থানা। চার্জশিটে পশু খুন ও নৃশংসতা ও তথ্য প্রমাণ লোপাটের ধারায় মামলা করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *