Breaking News
Home / TRENDING / চলন্ত ট্রেনে আগুন, মর্মান্তিক দুর্ঘটনা পাক পাঞ্জাবে, মৃত ৬৫, আহত অসংখ্য

চলন্ত ট্রেনে আগুন, মর্মান্তিক দুর্ঘটনা পাক পাঞ্জাবে, মৃত ৬৫, আহত অসংখ্য

ওয়েব ডেস্ক:

চলন্ত ট্রেনে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানে। দাউদাউ করে জ্বলে যায় ট্রেনটি। একটার পর একটা কামরায় ছড়িয়ে পড়ে লেলিহান আগুন। নিমিষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

জানা গিয়েছে, ভয়াবহ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে। চলন্ত ট্রেনে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬৫ জন যাত্রীর। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর জখম অসংখ্য।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডি থেকে করাচি যাচ্ছিল তেজগাম এক্সপ্রেস নামের ওই ট্রেনটি। মাঝপথে ঘটে যায় বিপর্যয়। পাক পঞ্জাবের লিয়াকতপুরে চলন্ত ট্রেনে আগুন লাগে। প্রাথমিকভাবে জলেপুড়ে খাক হয়ে যায় তিনটি কামরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *