সূর্য সরকার।
তৃণমূলপন্থী পার্শ্বশিক্ষক সংগঠনে বিদ্রোহ। অন্যান্য সংগঠনের পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়াল তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনও। তাই বুধবার শিক্ষামন্ত্রী সভা বাতিল। নজরুল মঞ্চের অনুষ্ঠান ছিল।তা বাতিল হয়ে গেল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৃণমূলের (TMC) প্যারাটিচার সংগঠনের তরফে বলা হয়েছে পার্শ্বশিক্ষকদের একটা অংশ অনশন করছে। এই অবস্থায় এই ধরনের সভা করা খারাপ দেখায়। তাই সভা বাতিল করা হল। তারা চিঠি দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়ে দিয়েছে এই সভা করা এখনই ঠিক হবে না।
যদিও তৃণমূলের পার্শ্ব শিক্ষক সংগঠনের সূত্রের খবর, বেতন বৃদ্ধি নিয়ে কোনও ধরনের আশ্বাস দিতে পারেননি শিক্ষামন্ত্রী। তাই ক্ষুব্ধ তৃণমূল পন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের একটা বড় অংশ। তারা চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পরেই সভা বাতিল করা হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news