Breaking News
Home / TRENDING / পার্শ্বশিক্ষকদের ধরনা চলবে, জানিয়ে দিল হাইকোর্ট

পার্শ্বশিক্ষকদের ধরনা চলবে, জানিয়ে দিল হাইকোর্ট

সূর্য সরকার।

সরকারের অস্বস্তি বাড়িয়ে আগামী শুক্রবার পর্যন্ত পার্শ্বশিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্তকে নির্দেশ দেন পার্শ্ব শিক্ষকদের বিষয়ে বিবেচনা করুক সরকার। অবস্থানরত পার্শ্বশিক্ষকদের কোনওরকম সমস্যা না হয় সে বিষয়টি নিশ্চিত করবে পুলিশ। তবে সেন্ট্রাল পার্কের গেটের মুখে অবস্থান করা যাবে না। কারণ সেখানে একটি মেলা আয়োজন করা হয়েছে। এই মেলায় কোনওরকম সমস্যা না হয়, সেই কারণেই পার্শ্বশিক্ষকদের মেলার গেট ছেড়ে তাদের অবস্থান করতে বলা হয়েছে।

যদিও পার্শ্বশিক্ষকদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) মঙ্গলবার আদালতে জানান, পার্শ্ব শিক্ষকদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এতদিন পর্যন্ত পার্শ্বশিক্ষকদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) দেখা করেননি। যদিও এ প্রসঙ্গে এডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, প্রয়োজনে পার্শ্বশিক্ষকরা নির্দিষ্ট শিক্ষা দপ্তর তাদের বক্তব্য স্মারকলিপি তারা জমা দিতে পারতেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দ্র ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন আগামী শুক্রবার পর্যন্ত পার্শ্বশিক্ষকদের অবস্থান থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *