নীল রায়। দেবশ্রীর পর মিমি! ট্র্যাডিশন চলছেই। এতদিন বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসে সারমেয় প্রীতির জন্য প্রসিদ্ধিলাভ করেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। কিন্তু মঙ্গলবার সংসদ ভবনে যা ঘটল তা ছাপিয়ে গেল দেবশ্রী রায়ের কুকুর প্রেমকে। “কুকুরদের ওপর অমানবিক নির্যাতন বন্ধ করতে আইন আরও কঠিন করতে হবে।” শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেই এই আবেদন রাখলেন অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
মঙ্গলবার সংসদের জিরো আওয়ারে বক্তৃতা করেন মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। তিনি বলেন, “১৯৬০ সালে তৈরি আইনে যথাযথ ভাবে পশুদের সুরক্ষার কথা বলা নেই। বলা নেই তাদের র্নিবিজকরণ, ওষুধ, হাসপাতালে নেওয়ার বিষয়। ফলে সেদিকে নজর দিতে হবে।” মিমির আরও বক্তব্য, “একই সঙ্গে নিরাপত্তার জন্য যেসব কুকুরদের ব্যবহার করা হয় তাদেরও সঠিক দেখভাল হয় না। খাবার, জল পরিমাণ মতো অনেক সময় জোটে না। অথচ রোদ, বৃষ্টি, ঠান্ডায় প্রতিকুল পরিবেশে কাজ করানো হয়।”
দেবশ্রী রায় তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগদানের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তৃণমূল শিবিরও তাঁর আশা ছেড়ে দিয়েছে। বর্তমানে তিনি রায়দিঘির বিধায়ক। নিজের সারমেয় প্রীতির কথা গত আট বছরে বিধানসভায় বেশ কয়েকবার তুলে ধরেছিলেন তিনি। দলের সতীর্থরাই আড়ালে-আবডালে তাঁকে কটাক্ষ করতেন। দেবশ্রী রায় তৃণমূল ছেড়ে বিজেপির পথে পা বাড়ানোর পর তারাই পাল্টা বলতে শুরু করেছিলেন, “যাক বাবা বাঁচা গেল ! আর কুকুর প্রেমের গল্প শুনতে হবে না।” এদিন সংসদে মিমির বক্তৃতার পর আবারও প্রোমাদ করছেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news