Breaking News
Home / TRENDING / মায়ানমারে মেগা স্ট্রাইক: জঙ্গিঘাঁটি উড়িয়ে দিল সেনা

মায়ানমারে মেগা স্ট্রাইক: জঙ্গিঘাঁটি উড়িয়ে দিল সেনা

ওয়েব ডেস্ক:

রাজনৈতিক দলগুলি যাই বলুক, ভারতীয় সেনা তাঁর দায়িত্ব জানে, এবং সেই মতো কাজ করে চলে। বিষয়টা পরিস্কার হয়ে গেল সেনার আরও এক মেগা স্ট্রাইক সম্প্রতি প্রকাশ্যে আসায়।

উল্লেখ্য, পুলওয়ামায় হামলার ১২ দিনের মাথায় বালাকোটে এয়ারস্ট্রাইক করা বায়ুসেনা। তার পরবর্তীকালে ভারত-পাকিস্তান সীমান্তে যখন চরম উত্তেজনা, তখন দেশের অন্য প্রান্তের সীমান্তে নিঃশব্দে বড়সড় অভিযান চালিয়েছে ভারতীয় সেনা।

আজ জানা গেল, ভারত-মায়ানমার সীমান্তে চালানো হয়েছে বিরাট জঙ্গিদমন অভিযান। পুলওয়ামায় হামলার পরপর ১৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ, অর্থাৎ সপ্তাহ দুয়েক ধরে চলে মেগা স্ট্রাইক।

সূত্রের খবর, উত্তর-পূর্বে ভারত ও মায়ানমারের একটি বড়সড় প্রজেক্ট চলছে। দেশের ওই প্রান্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট। কিন্তু, প্রজেক্টটি আটকাতে হুমকি দিচ্ছিল জঙ্গিরা। এমনকী বাধা দেওয়া হচ্ছিল প্রকল্পের কাজে। সে কারণেই অভিযান চালাতে হয় সেনাবাহিনীকে।

কালাদান প্রজেক্ট নামের বন্দরের ওই প্রকল্পের কাজে বাধা দিচ্ছিল জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মি। বাধ্য হয়ে মায়ানমার সেনার সঙ্গে যৌথ অভিযান চালায় ভারতীয় বাহিনী।

কালাদান প্রজেক্টে ভারত ও মায়ানমারের বন্দরের মধ্যে সংযোগ স্থাপন হবে। ফলে কলকাতা থেকে মিজোরামের দূরত্ব কমবে। ভারত যখন জানতে পারে যে, ওই প্রজেক্টে বাধা দেওয়া হচ্ছে, তখনই জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মিজোরাম সীমান্তে নতুন তৈরি হওয়া জঙ্গিঘাঁটিগুলি প্রথম পর্যায়ে উড়িয়ে দেওয়া হয়। পরে টার্গেট করা হয় এনএসসিএন(কে)-র জঙ্গিঘাঁটিগুলিকে। অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে ১০০০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা ওই ক্যাম্পগুলি ধ্বংস করে দেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *