Breaking News
Home / TRENDING / তিস্তা ও তিনটি চরিত্র, আর রাজনীতির বৃত্তান্ত

তিস্তা ও তিনটি চরিত্র, আর রাজনীতির বৃত্তান্ত

ঈষাণিকা ভোরাই :

স্থান-বোলপুর শান্তিনিকেতন, কাল -বিশ্বভারতীর সমাবর্তন, পাত্র-ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। স্থান-কাল-পাত্রের এই সুন্দর সমাবর্তনে কী হবে মধুরেণ সমাপয়েৎ! এখনও পর্যন্ত ভিভিআইপিদের যা প্রোগ্রাম স্কেডিউল পাওয়া গেছে তাতে সে আশা ক্ষীণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে একটা ত্রিপাক্ষিক বৈঠক যদি হত তাহলে বোধ হয় রবিভূমে একটা অন্য ইতিহাস রচিত হতে পারত! বাংলাদেশের সংসদীয় নির্বাচনের আগেই তিস্তা চুক্তি সেদেশের প্রধানমন্ত্রীর কাছে ট্রামকার্ড হতে পারত। আবার এপার বাংলার মানুষের কাছে তিস্তা চুক্তি একটা আবেগের বিষয়। ফলে তিন শীর্ষ নেতৃত্ব এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছতে পারলে লাভবান হতো তিন পক্ষই। কিন্তু শুক্রবার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধনের পর দুই প্রধানমন্ত্রী যখন একে অপরের মুখোমুখি বৈঠক করবেন তখন সেই শান্তিনিকেতনে উপস্থিত থেকেও বৈঠকে থাকতে পারছেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত এখনও পর্যন্ত তেমনটাই খবর। এদিকে শনিবার সন্ধ্যায় কলকাতায় বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা । সেই বৈঠকে ইলিশ থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা যেমন হবে তেমনই আলোচনায় অবশ্যই থাকবে তিস্তা! কিন্তু সেই বৈঠকে থাকবেন না মোদি।
সরকারি ভাবে না হলেও যদি তিনজন চায়ের আড্ডাতেও একবার এক টেবিলে বসতেন তাহলে হয়ত তিস্তার জল গড়াত!
সত্যিই কী গড়াত! রাজনৈতিক পণ্ডিতেরা বলছেন মোটেই গড়াত না। তিস্তা আটকে আছে বহুবিধ কাদায়।
অনেকে আবার বলছেন, কূটনৈতিক ও রাজ্যনৈতিক স্তরে তিস্তা যেখানেই থমকে থাক না কেন দেশনেতাদের খোলামেলা আড্ডায় তিস্তা উঠে এলে একসঙ্গে বহু মানুষ উপকৃত হতে পারতেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *