নিজস্ব সংবাদদাতা
একটি সইকে কেন্দ্র করে শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্নার তিক্ততা ফের প্রকাশ্যে চলে এল। মেয়রের মেয়ের জার্মানি যাওয়ার কথা স্কুলের তরফে । কিন্তু তার জন্য ভিসার নথিতে সই করতে হবে বাবাকে। কিন্তু এক্ষেত্রে সই করতে রাজি হননি বাবা শোভন চট্টোপাধ্যায় । তাই গভীর রাতে সই আদায় করতে মেয়রের সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে যান রত্না। কিন্তু কিছুতেই সই করতে রাজি হননি মেয়র। এরপরই ফ্ল্যাটের সামনের রাস্তায় ধর্নায় বসেন রত্না চট্টোপাধ্যায় । খবর পেয়েই চলে আসে মিডিয়া । ফের টিভির শিরোনামে চলে আসে মেয়রের সঙ্গে পরিবারের দ্বন্দ্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news