িচরঞ্জিৎ মণ্ডল :
মহমেডানের নতুন কোচ হলেন রঘু নন্দী। ময়দানের পোড় খাওয়া রঘুর হাত ধরেই কলকাতা লিগ জেতার স্বপ্ন দেখতে চাইছে মহমেডান। মৃদুল ব্যানার্জি দিল্লি ডায়নামোসের সহকারি কোচ হওয়ার পর আরেক বাঙালি কোচের হাতেই দায়িত্ব তুলে দিলেন মহমেডান সচিব কামারুদ্দিন। রঘুর কোচিং অভিজ্ঞতা প্রচুর। তাই, রঘুর উপরই আস্থা রাখল সাদা–কালো। রঘু বলেন, ‘মহমেডানের মত বড় ক্লাবের দায়িত্ব নিতে পেরে খুব খুশি। আমার প্রথম লক্ষ্য হবে কলকাতা লিগ।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news