Breaking News
Home / TRENDING / সার্জিকাল স্ট্রাইক নিয়ে বাড়তি প্রচার ঠিক নয়, প্রাক্তন সেনা আধিকারিকের মন্তব্যে বিতর্ক

সার্জিকাল স্ট্রাইক নিয়ে বাড়তি প্রচার ঠিক নয়, প্রাক্তন সেনা আধিকারিকের মন্তব্যে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা:

সার্জিকাল স্ট্রাইকের সাফল্য  নিয়ে রমরমা প্রচার প্রাথমিক অবস্থায় ঠিক ছিল। কিন্তু এই  নিয়ে লাগাতার প্রচার ঠিক নয়, এমনটাই মনে করেন প্রাক্তন সেনা আধিকারিক। তিনি ওই অপারেশনের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন। তাঁর এই মন্তব্য বিজেপিকে যথেষ্ট  বেকায়দায় ফেলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি এতে করে যে কংগ্রেস বাড়তি অক্সিজেন পেল, তা বলাই যায়।

সার্জিকাল স্ট্রাইকের সাফল্য নিয়ে বিজেপি যে রাজনৈতিক ফসল তুলবে ঘরবে ঘরে সেটা বিচিত্র নয়। কারণ লোকসভা ভোট সামনে। দেশাত্মবোধ  জাগিয়ে তুলতে এর চেয়ে ভালো হাতিয়ার আর কী হতে পারে! তবে কংগ্রেসও যে ছেড়ে কথা বলবে না, তা বলা বাহুল্য। কংগ্রেস বারবার সার্জিক্যাল স্ট্রাইকের ফুটেজ দেখতে চেয়েছে। মোদীও পাল্টা কটাক্ষ করে বলেছেন, সেনা কি সীমান্তে যুদ্ধ  করতে বন্দুকের বদলে ক্যামেরা নিয়ে গিয়েছিল? এই নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে বহুদিন। এরই মাঝে  প্রাক্তন সেনা আধিকারিকের মন্তব্য কংগ্রেসকে বাড়তি রসদ দিল। তবে সেনাপ্রধানের এই মন্তব্যে কংগ্রেস কতটা ফায়দা তুলতে পারবে তা সময়ই বলবে।

প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা বলেছেন,  সার্জিকাল স্ট্রাইকের প্রয়োজন ছিল, আমরা তা করেছি। তবে এই নিয়ে লাগাতার প্রচার চলছে, রাজনীতি হচ্ছে। এটা কি ঠিক? জিজ্ঞেস করুন রাজনীতিবিদদের।

উরি হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে শিক্ষা দিতেই ভারতীয় সেনা অপারেশন চালায়। উরি হামলা ১৯ ভারতীয় সেনার প্রাণ কেড়ে নিয়েছিল। সকলেই আন্দাজ করেছিল, এরপর ভারত চুপ করে বসে থাকবে না।

পাকিস্তান থেকে রফতানি করা সন্ত্রাসবাদে ভারত বারবার বিদ্ধস্ত হয়েছে।  মুম্বাই হামলার পর ভারত আন্তর্জাতিক স্তরে পাক যোগের প্রমাণও দিয়েছে। তারপরও  অপরাধি জঙ্গিরা পাকিস্তনের বুকে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। মোদী দিল্লির মসনদে বসার পর, পাকিস্তনের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা  করেন। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ  এসেছিলেন। তারপরে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুই রাষ্ট্রনেতাকে সৌজন্য বিনিময় করতেও দেখা গেছে। এত কিছুর পরেও পাকিস্তান আছে পাকিস্তনেই।

বন্ধ  হয়নি সন্ত্রাস রফতানি। পাক প্রধানমন্ত্রী বদলেছে, বদলায়নি পাকিস্তানের ভারত-নীতি। তাই পাকিস্তানকে সবক শেখাতে সার্জাকাল স্ট্রাইকের প্রয়োজন ছিল। তবে এনিয়ে বিজেপি কতটা হাইপ তুলল, তা নিয়ে আলোচনার  অবকাশ  রয়েছে। বিজেপি যাতে বিষয়টি নিয়ে ফায়দা তুলতে না পারে, তার জন্য চেষ্টার কসুর করেনি ও করছে না কংগ্রেস। বিজেপিও থেমে নেই। এই  রাজনীতি ও পাল্টা রাজনীতির মাঝে কংগ্রেসকে মাইলেজ দিল প্রাক্তন সেনা আধিকারিকের সাম্প্রতিক মন্তব্য। বিতর্ক চলুক। তবে পাকিস্তানকে সবক শেখাতে যে সার্জিকাল স্ট্রাইকের প্রয়োজন ছিল, তা চোখ বুজে বলা দেওয়া যায়।

 

 

 

 

 

 

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *