Breaking News
Home / TRENDING / রোয়িং ক্লাবে চার্লস–চমক। দেখে নিন বিস্তারিত

রোয়িং ক্লাবে চার্লস–চমক। দেখে নিন বিস্তারিত

‌নিজস্ব সংবাদদাতা
ক্যালকাটা রোয়িং ক্লাব। ১৬০ বছরের ঐতিহ্যশালী ক্লাব। বরাবর এই ক্লাবের কর্তারা তঁাদের ঐতিহ্য বজায় রেখে সারা বছর নানান টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন। মন ভাল করে দেওয়া অনুষ্ঠান। ছিমছাম আয়োজন।
শনিবার ৮৯ তম মিলেনিয়াম পোস্ট মার্চেন্টস কাপ রেগাট্টার ফাইনাল। সেই উপলক্ষ্যে এক সাংস্কৃতি সন্ধ্যায় আয়োজন করা হয়েছে। থাকবেন কোচির বিখ্যাত মিউজিসিয়াম চার্লস অ্যান্টনি। যিনি এক অনুষ্ঠানে কিংবদন্তি মারাদোনার সঙ্গে গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন। চার্লস কলকাতায় রোয়িং ক্লাবে পারফর্ম করবেন, এর জন্য তিনি আপ্লুত।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু সন্ধে সাড়ে সাতটায়। তা মিটে যাওয়ার পরই শুরু হবে চার্লসের মঞ্চ মাতানো গানের পর্ব। ফাইনালে হাজির থাকার কথা কলকাতায় নয়া মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও থাকবেন ক্লাবের সচিব চন্দন রায়চৌধুরি, ক্যাপ্টেন অফ বোটস নরেন সাহা, প্রেসিডেন্ট তপন মিত্র–সহ অনেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *