নীল বণিক:
২ ডিসেম্বর শহরে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবৎ। ১২ ও ১৩ ডিসেম্বর টানা দু’দিন রাজ্যের মাটিতে সংঘ নেতাদের নিয়ে বৈঠক করবেন মোহন ভাগবৎ। সামনেই লোকসভা ভোট। তার আগে সংঘপ্রধানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংঘ নেতারা। সংঘপ্রধানের সঙ্গে ১২ ডিসেম্বর রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী দেখা করতে যাবেন বলে সূত্রের খবর। এমনকি মোহন ভাগবতের সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বও দেখা করবেন। জানা গিয়েছে, রাজ্যের সামগ্রীক চিত্র নিয়ে সংঘপ্রধানকে অবগত করবেন রাজ্য বিজেপির নেতারা। আসন্ন লোকসভা ভোটের কয়েকটি ইস্যু নিয়ে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক হবে রাজ্য বিজেপির নেতাদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news