ওয়েব ডেস্ক:
প্রায় দু’মাসের চেষ্টায় অবনিকে মারা হল। যে বাঘিনির বিরুদ্ধে অভিযোগ, সে মানুষখেকো। মহারাষ্ট্রের একই গ্রামের ১৩ জনের প্রাণ নিয়েছে সে বলে মনে করে গ্রামবাসীদের একাংশ। এমনকী মহারানি নামের ওই বাঘিনিকে মারতে শেষ পর্যন্ত নির্দেশ দেয় আদালত।
অবনিকে মারতে ব্যবহার করা হয় ট্র্যাপ, ড্রোন ক্যামেরা, ছিল স্নিফার ডগ। প্রায় দু’মাস ধরে ১৫০ জনের একটি দলের প্রচেষ্টার পর মহারানিকে মানুষের হাতে মরতে হল। তাকে দূর থেকে ট্রাঙ্কুলাইজিং ডার্ট ছুড়ে মারা হয়। যার পর গ্রামবাসীদের মিষ্টিমুখ করতে দেখা গেছে। সেই সঙ্গে বিতর্কও দানা বাঁধতে শুরু করেছে।
যেখানে বাঘ ক্রমশ বিলুপ্তপ্রায় তখন একটি বাঘকে না ধরে কী করে মারার আদেশ দিল আদালত তা নিয় প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। তাঁরা মনে করছেন একটি বাঘ মারতে যে তৎপরতা দেখালো প্রশাসন তা সন্দেহজনক। তাঁদের বক্তব্য, হয়তো বাঘটিকে না মারলে ওই এলাকায় কোনও বিশেষ কার্যসিদ্ধি হচ্ছিল না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news