প্রসেনজিৎ ধর:
হুগলী জেলা জুড়ে অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ। পুলিশের এই অভিযানে কয়েক লক্ষ টাকার শব্দবাজি ও রঙিন বাজি উদ্ধার হয়। আজ ভোর রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পুলিশ দিল্লি রোড সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় হানা দেয়। এবং সেখান থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করে।
এদিকে উত্তরপাড়া থানার পুলিশও গতকাল রাতে কোন্নগরের বাসাই এলাকায় হানা দিয়ে ২০ কুইন্টাল নিষিদ্ধ বাজি উদ্ধার করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news