নিজস্ব সংবাদদাতা:
ফের প্রচুর মাদক উদ্ধার শহরে। গ্রেপ্তার হল পাচারকারী। মুহিবুর রহমান নামের ওই পাচারকারীর কাছ থেকে ১৫০ টাকা দামের ১০০০টি মাদক ট্যাবলেট উদ্ধার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। যার বাজার মূল্য দেড় লক্ষ টাকা।
সাধারণত এই ধরনের ট্যাবলেট বার্মা ও ইম্ফল সীমান্ত এলাকায় পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, মনিপুর থেকে মাদক ট্যাবলেট নিয়ে আসে মুহিবুর। কলকাতায় বিভিন্ন নাইটক্লাব সহ আরও কয়েকটি জায়গায় বিক্রি করার উদ্দেশ্য ছিল তার। তিলজলার একটি হোটেলে উঠেছিল অভিযুক্ত। বেনিয়াপুকুর থানা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাচারকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news