চ্যানেল হিন্দুস্থানঃ টাইগারের লুকে আগেই দর্শক দের মন জয় করেছেন সলমন খান । তবে পাঠান বেশে পিছিয়ে নেই সাহারুখও । দুই ছবির অ্যাকশনে মুগ্ধ সিনে প্রেমিরা । তবে এবার সিনেমা হলে ‘টাইগার’ সলমন খান ও ‘পাঠান’ শাহরুখ খান কে একসঙ্গে দেখা যাবে । যশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থার তরফে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার ঘোষণা আগেই করা হয়েছিল । এবার প্রকাশ্যে এল ছবির থিম সং । সাহারুখ ও সলমন কে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা । সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ‘টাইগার ভার্সেস পাঠান’-এর থিম সং। গানের ভিডিওতে ‘পাঠান’ সিনেমার দৃশ্য ব্যবহার করা হয়েছে। যে দৃশ্যে সলমন খান ‘টাইগার’ হিসেবে এন্ট্রি নিয়েছিলেন। দু’জনের অ্যাকশন দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই থিম সংটি তৈরি করেছেন সঙ্গীত পরিচালক ।
প্রসঙ্গত, বক্স অফিসে সফল ভাবে ব্যবসা করেছে পাঠান । অপর দিকে “টাইগার ৩” এর জন্যেও অপেক্ষা করছেন সিনে প্রেমিরা । শোনা যাচ্ছে শাহরুখ-সলমন ছাড়াও ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘অ্যকোয়াম্যান’ খ্যাত জেসন মোমোয়াকে । এদিন নাকি এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news