চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
তৃণমূল জাতীয় দলের তকমা খোয়ানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন। এই প্রশ্নে নতুন করে রাজ্য রাজনীতি তোলপাড়। বিরোধী দলনেতার এই দাবি সম্পূর্ণ মিথ্যা, এমনই বক্তব্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পালটা শুভেন্দু আবার বললেন, “যথাসময়ে প্রমাণ দেব।”
মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, “দল সর্বভারতীয় তকমা হারাতেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চারবার ফোন করেছিলেন অমিত শাহকে। জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার আরজিও জানিয়েছেন। কিন্তু অমিত শাহজী (Amit Shah) স্পষ্ট জানিয়ে দেন, তা সম্ভব নয়। নির্বাচন কমিশন যা করেছে নিয়ম মেনেই করেছে।”
কিন্তু আজ নবান্ন থেকে মমতার দাবি করেন শুভেন্দুর এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এর কোনও ভিত্তি নেই। এমনকী, শুভেন্দু যদি অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে পদত্যাগ করার কথাও ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করব, না পারলে বিরোধী নেতারা নাকখত দিক।
বিতর্ক এখানে থামেনি, উলটে আরও বেড়েছে। মমতার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দুর আবার পালটা মুখ খোলেন। পালটা হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতার টুইট,”আগামিকাল এর যোগ্য জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি দিল্লিতে ফোন করার জন্য একটি ল্যান্ডফোন ব্যবহার করেছিলেন। আমি সঠিক সময়ে আপনার জারিজারি ফাঁস করে দেব। ইয়ে ডর মুছে আচ্ছা লগা।” অর্থাৎ মুখ্যমন্ত্রী অভিযোগ প্রমাণ করার যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, সেটা গ্রহণ করলেন বিরোধী দলনেতা। একপ্রকার হুঁশিয়ারির সুরে বলে দিলেন একদিনের মধ্যেই সব প্রমাণ প্রকাশ্যে আসবেন।
Yeh Darr Mujhe Achha Laga !
Shameful that you used the same demeaning words "Kimbhut Kimakar" in my reference as you had earlier used in regards to Hon'ble PM.
For making the call to Delhi, you used a landline. I'd expose you in due time.
Wait for my befitting reply tomorrow.
— Suvendu Adhikari (@SuvenduWB) April 19, 2023
হাত গুঁটিয়ে বসে নেই তৃণমূলও, এদিন মুখ্যমন্ত্রী পরও শুভেন্দু দমছেন না দেখে দলের তরফে আবার তাকে আইনি নোটিস পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শুভেন্দুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, তাতে কোনও সারবত্তা নেই। শুভেন্দুকে পাঠানো সেই চিঠির প্রতিলিপি অমিত শাহকেও পাঠানো হয়েছে। সেই সঙ্গে তৃণমূলের ছোট্ট উক্তি,”আপনাদের সঙ্গে আদালতে দেখা হবে।”
.@AmitShah & @SuvenduWB, SEE YOU IN COURT! https://t.co/NgGcvJq0Pa pic.twitter.com/YKsHyVVme4
— All India Trinamool Congress (@AITCofficial) April 19, 2023
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news