চ্যানেল হিন্দুস্থানঃ টলিপাড়া জুড়ে চলছে গুঞ্জন । শোনাযাচ্ছে স্বস্তিকার ও শোভনের সম্পর্কে নাকি বিচ্ছেদ হয়েছে । এনিয়ে জল্পনাও শুরু হয়েছে বেশ অনেকদিন আগে থেকেই । তবে এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায় । নিজের সোস্যাল সাইটে একটি ইঙ্গিত পূর্ণ পোস্টও করলেন তিনি । লিখলেন, “মানুষ মান রাখতে আসে, আর হুঁশ ফিরলে চলে যায়।” পাশাপাশি মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে ক্যামেরার সামনে থেকে দূরে চলে যেতে দেখা যাচ্ছে। এমন ভিডিওর ক্যাপশনে আবার স্বস্তিকা লিখেছেন, “তুমি নিশ্চিত যে তাঁর পাগলামো দেখতে পেয়েছো?”
প্রসঙ্গত, কিছু দিন আগে পর্যন্তও ভালবাসায় ভরা ছবি পোস্ট করতেন শোভন-স্বস্তিকা। কিন্তু এখন তা আর তেমন দেখা যায় না। এক সময় ইমন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জরিয়েছিলেন শোভন । তবে সেই সম্পর্ক তিকিয়ে রাখতে পারেন নি এই জুটি । সম্প্রতি সংগীত পরিচালক নীলাঞ্জনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইমন । তারপর থেকেই শোভন ও স্বস্তিকার ঘনিষ্ঠতা বারতে থাকে।কিন্তু সে সম্পর্কেও নাকি ভাঙন ধরেছে। তবে ইংরাজি বছরের প্রথম দিন একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন শোভন-স্বস্তিকা জুটি। তবে কি সত্যই শোভন-স্বস্তিকার সম্পর্কে ফাটল ধরেছে, এখন এই প্রশ্নই অনুগামী মহলের ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news