Breaking News
Home / TRENDING / লালগড়ে নিহত বাঘের মৃত্যুতে মুখ্য বনপালকে কড়া চিঠি

লালগড়ে নিহত বাঘের মৃত্যুতে মুখ্য বনপালকে কড়া চিঠি

সূর্য সরকার

২০১৮ সালের এপ্রিল মাসে লালগড়ের জঙ্গলে গ্রামবাসীদের হাতে নিহত হয় একটি পূর্ণবয়স্ক র‍্যয়াল বেঙ্গল টাইগার। সেই বাঘের মৃত‍্যুকে কেন্দ্র করে প্রায় একবছর পর “জাতীয় ব‍্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ” অ‍্যাডভাইসরি নোট পাঠালো রাজ‍্যের মুখ‍্য বনপালকে। কড়া ভাষায় লেখা এই অ‍্যাডভাইসরি নোটে বলা হয়েছে লালগড়ের ওই বাঘটিকে বাঁচানোর জন‍্য সঠিক পদক্ষেপ করেনি বন দফতর। এই ধরনের ক্ষেত্রে যে যে পন্থা অবলম্বন করা উচিত ছিলো, সেই সময় সেই “স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর” ” মেনে করা হয়নি। চিঠিতে মুখ্য বনপালকে বলা হয়েছে, “সেই সময় ওই বাঘটিকে বাঁচাতে আপনার নেতৃত্বে একটি দল গঠন করে খোঁজ নেওয়া উচিত ছিল, যা করা হয়নি।”

ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতে “জাতীয় ব‍্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ”-র “স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর”- রয়েছে তা যেন সংশ্লিষ্ট সব জায়গায় পাঠানো হয় এবং সঠিক ভাবে সেই “এসওপি” মানা হয়, এমন নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর লালগড়ের জঙ্গলে আদিবাসী দের আক্রমণে রয়েল বেঙ্গল টাইগারটি হলে নিহত হলে রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। পাল্টা সরকারপক্ষ জবাব দিয়েছিল। কিন্তু সেই দ্বন্দ্ব যে এখনও মেটেনি, তা স্পষ্ট হল জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের কড়া চিঠিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *