Breaking News
Home / TRENDING / ডুরান্ডের ফাইনালে মোহনবাগান 

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান 

প্রসেনজিৎ মাহাতো:

 

ডুরান্ড  কাপের সেমিফাইনালে চামোরো-ঝিলিকে জিতল বাগান । দুর্ধর্ষ গোল..এরকম গোল  দেখার জন্যই তো সমর্থকরা মাঠে আসেন। চামোরো ও সুহেরের (২) গোলে রিয়েল কাশ্মীরকে ১-৩ হারিয়ে মোহনবাগান চলে গেল ডুরান্ড কাপের ফাইনালে। ঘরোয়া  লিগে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়তে হয়েছিল মোহনবাগানকে। কলকাতা লিগে সবুজ-মেরুনের পারফরম্যান্স দেখে সমর্থকরা মুষড়ে পড়েছিলেন। ডুরান্ডের সেমিফাইনালে সুভাষ  ছড়াল মোহনবাগান। যুবভারতীর মাঠে খুলে গেল বেইতিয়া-মোরান্তেদের পাসিং ফুটবল। ঠিক যখন মনে হচ্ছে মোহনবাগান ফাইনালে পৌঁছে গেল ঠিক তখনই পাশা উল্টে গেলো। খেলার একেবারে শেষ দিকে কাশ্মীরের হয়ে হেডে সমতা ফেরান ক্রিজো। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ইস্টবেঙ্গল-গোকুলম ম্যাচও গড়িয়েছিল এক্সট্রা টাইমে। তার পর টাইব্রেকারে খেলার মীমাংসা  হয়। মোহনবাগান অবশ্য সেই পথে যায়নি। ফ্রান গঞ্জালেজের পাস থেকে বল পেয়ে গোল করেন সুহের। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে ফের গোল করে জয় নিশ্চিত করেন সুহের…

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *