ভাস্কর মান্না:
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় আজ সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে। গতকাল রাত ১০:২৫ মিনিট নাগাদ তাঁর নিজের বাড়ি থেকে গ্রেফতার হন। সারারাত সিবিআইয়ের গেস্ট হাউসের ৫ নম্বর সুইটে তিনি ছিলেন। সূত্রের খবর, এর আগে সিবিআই আধিকারিকেরা তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যায়।
বুধবার আদালতে চিদম্বরমের জামিন খারিজ হওয়ার পর তিনি কংগ্রেস দফতরে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, আইএনএক্স মামলায় তিনি জড়িত নন। সিবিআই, ইডি তাঁর কোনো চার্জশিট দায়ের করেননি। এই সাংবাদিক সম্মেলনের পর তিনি কংগ্রেস দফতর থেকে চলে যান। সিবিআই, ইডি ও দিল্লি পুলিশের একটি বাহিনী তাঁর জোড়বাগের বাড়িতে পাঁচিল টপকে লুকিয়ে থাকে ঘাঁটি। অবশেষে রাত ১০:২৫ মিনিট নাগাদ সিবিআইয়ের ফাঁদে ধরা পড়ে প্রাক্তণ এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বুধবার চিদম্বরমের ১২ জন উকিল তাঁকে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে পারেনি। এদিন ওই উকিলরা বিচারপতি এনবি রমনার বেঞ্চের কাছে চিদম্বরমের জামিনের আর্জি করেন। কিন্তু বেঞ্চ তা খারিজ করে দেয়। তারপর ওই উকিলরা সুপ্রীম কোর্টের রেজিস্ট্রারের কাছে যায় এবং প্রধান বিচারপতির কাছে শুনানির আর্জি জানান। কিন্তু রেজিস্ট্রার জানায়, ওই আবেদনে ভুল আছে। তাই তা গ্রহণ করা সম্ভব নয়। অন্যদিকে দুপুর ২টোর সময় বিচারপতি রমনা বলেন, এই মামলার শুনানি প্রধান বিচারপতি করবেন। তারপর উকিলের ওই দলটি প্রধান বিচারপতির আদালত কক্ষে যান। কিন্তু ওই কক্ষে অযোধ্যা মামলার শুনানি চলছে। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর তাঁদেরকে জানিয়ে দেওয়া হয় এই মামলার শুনানি শুক্রবার হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news