Breaking News
Home / TRENDING / মাঘের শুরুতে বাঘের আগমন ! আতঙ্ক উত্তরপাড়ায়

মাঘের শুরুতে বাঘের আগমন ! আতঙ্ক উত্তরপাড়ায়

নিজস্ব সংবাদদাতা।

হুগলি জেলার কোন্নগরের কানাইপুর।
হাইওয়ে থেকে অল্পদুরে সুন্দর নিরিবিলি পঞ্চায়েত এলাকা। অনেক পুকুর, অনেক গাছ, অনেক বাঁশঝাড় অঞ্চলটিকে ছবির মত করে রেখেছে।

এলাকায় শিয়াল এখনও দেখা যায়। ভামবেড়ালেরও বাড়বাড়ন্ত আছে। তাই বলে বাঘ!

আপাত শান্ত কানাইপুরে এটাই সবচেয়ে বেশি চর্চার বিষয়। আজ, সোমবার ভোররাতে এলাকার একটি আলমারি কারখানার সিসি টিভি ফুটেজে দেখা গেছে এই জীবন্ত বিভীষিকা। ধীর পদক্ষেপে, রাজকীয় চালে হেঁটে চলেছেন তিনি। দাঁড়িয়ে থাকা একটি ম্যাটাডোরের পাশ দিয়ে এগিয়ে চলেছেন তিনি, দীর্ঘ লেজ নেড়ে।
এলাকায় পৌছেছে উত্তপাড়া থানার পুলিশ। বাঘের সন্ধানে হাতে লাঠি হাতে বেরিয়েছেন আতঙ্কিত মানুষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *