নিজস্ব সংবাদদাতা।
নাগরিক সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে প্রস্তাব আনার কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে উত্তরবঙ্গ রওনা হওয়ার আইগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এর আগে এনআরসি এবং নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছি। এখন ওই বিল আইনে পরিণত হয়েছে। তাই সেই আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব আনা হবে বিধানসভায়।” আগামী ৩-৪ দিনের মধ্যেই এই প্রস্তাব পাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে কেরলের বামফ্রন্টের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও পাঞ্জাবের কংগ্রেসের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নিজ নিজ বিধানসভায় সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছেন। কিন্তু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিএএ-র পাশাপাশি এনপিআর ও এনআরসির বিরুদ্ধে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজোট হতে বলেছেন। তিনি বলেন, “এনপিআর ভীষণ বিপজ্জনক। ওটা দিয়ে এনআরস্যার প্রাথমিক কাজ করে নিতে চাইছে। এটা কখনই মেনে নেওয়া যায় না। যাঁরা বাবা-মায়ের সার্টিফিকেট দেখাতে পারবেন না, তাঁদের বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news