Breaking News
Home / TRENDING / ট্রেন ছাড়ার ৫ মিনিট আগেও কাটা যাবে টিকিট, সিদ্ধান্ত রেলের

ট্রেন ছাড়ার ৫ মিনিট আগেও কাটা যাবে টিকিট, সিদ্ধান্ত রেলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা মহামারীর পরিস্থিতির মধ্যেই যখন দেশের মধ্যে ট্রেন চলাচল আবার পুনর্বার চালু হচ্ছে ঠিক সেইসময় ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের সুবিধার জন্য আবার একটি সিদ্ধান্ত নিল। ১০ অক্টোবর থেকে স্টেশন থেকে ট্রেন ছাড়ার ৫ মিনিট আগেও কাটা যাবে ট্রেনের টিকিট। এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য গুলির উপর চোখ রাখা দরকার সেগুলি হল ট্রেন ছাড়বার ৩০ মিনিট আগে যাত্রীদের দ্বিতীয় রিজার্ভেশন চার্ট তৈরি করা হতো এর আগে। কিন্তু এই করোনাকালীন পরিস্থিতিতে ভারতীয় রেলওয়ে বিশেষ ট্রেন গুলি ছাড়বার সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে এই দ্বিতীয় রিজার্ভেশন চারটি প্রস্তুত করে ফেলা হবে ট্রেন স্টেশন থেকে ছাড়বার দু ঘন্টা আগেই।

যতক্ষণ অব্দি দ্বিতীয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হচ্ছে ঠিক ততক্ষন অবধি ট্রেনের টিকিট কাটা যাবে গতকাল থেকেই ।
প্রথম চারটি প্রস্তুত করা হবে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে। এবং সেই মুহূর্তে যদি কোনো কারণে যাত্রীদের কোন একটি সিট খালি হয়ে যায় বা কেউ তার টিকিট ক্যানসেল করেন তাহলে ঠিক সেই মুহূর্তে যে কোন যাত্রী পিআরএস কাউন্টার অথবা অনলাইনের মাধ্যমে দ্বিতীয় চার্ট প্রস্তুত করার মধ্যে টিকিট কাটতে পারেন। আর এই সময়ের মধ্যে কোন যাত্রী চাইলে তার নিজের টিকিট ক্যানসেল করতে পারেন। এবং এটি সম্পূর্ণ রিফান্ড রুল মেনে করা হবে। এ বিষয়ে উল্লেখযোগ্য করোনার ফলে ভারতীয় রেল স্টেশনে ভিড় কমানোর জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে। এবং তাদের লক্ষ্য থাকবে এই মুহূর্তে একটাই যতটা সম্ভব মানুষের ভিড় এড়ানো যায় এবং প্রত্যেকটা মানুষকেই অন্ততপক্ষে একটি বিষয়ে উৎসাহিত করা যেতে অযথা অপ্রয়োজনে কিংবা বিনা কারণে যত্রতত্র ট্রেনে করে যাওয়া আসা করবার কোন প্রয়োজন নেই। প্রসঙ্গত, গত কয়েক মাসে দেশের পরিস্থিতির অনেক বদল ঘটেছে, আর্টিক সেই কারণেই কেন্দ্র সরকার আর পুনরায় নতুন করে লকডাউন (Lockdown) না করে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করতে চাইছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ৩৯ জোড়া বিশেষ নতুন ট্রেনের চালাবার ঘোষণা করেছেন। যদিও এ বিষয়ে এখনো অবধি কোন তারিখ ঠিক করা হয়নি। তবে আশা রাখা যেতেই পারে যে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর এর মধ্যে এই ট্রেন গুলি চালু হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *