Breaking News
Home / TRENDING / সরকারি স্বাস্থ্যবিধি মেনেই চলছে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি

সরকারি স্বাস্থ্যবিধি মেনেই চলছে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রতি বছরের মতো এবছরও উত্তর কলকাতায় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব (Bagbazar Sarbojonin Durgotsav Committee) কমিটির তরফ থেকে একই রকম পুজো করা হচ্ছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সভাপতি বাপি দাস। পাশাপাশি তিনি জানিয়েছেন সরকারি সমস্ত নিয়ম মেনেই কমিটি পুজো করবে। তবে তার থেকেও প্রয়োজন মানুষকে সচেতন করা। দর্শকরা পুজো মণ্ডপে এলে সবাই যেন মাস্ক ব্যবহার করেন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন। নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখেন ।

তবে পুজো মণ্ডপ থেকে এইসব বিষয়ে সচেতনতার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে । এর পাশাপাশি পুজোর সহ সভাপতি অমল ভট্টাচার্য্য জানিয়েছেন, প্রতিবছর দুর্গা প্রতিমার উচ্চতা যা থাকে এবছরও উচ্চতা একই থাকছে। তবে পুজোমণ্ডপ অনেক বেশি খোলামেলা করা হচ্ছে। পুজো মণ্ডপে প্রবেশপথ অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। যাতে দর্শনার্থীরা রাস্তার উপর থেকে প্রতিমা দর্শন করতে পারেন এবং বাহির পথ প্রায় ১৬ ফুট খোলা রাখা হয়েছে। যদি দর্শনার্থীদের ভিড় বেশি হয়ে পড়ে সেক্ষেত্রে পেছনের দিক থেকে তাদেরকে তাড়াতাড়ি বার করে দেওয়া হবে। যাতে কোনও মতেই পুজোমণ্ডপে বেশি ভিড় না হয়। সেই দিকটা খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন তিনি । ইতিমধ্যে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাজ প্রায় শেষ লগ্নে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *