চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হাথরস ঘটনার (Hathras Incident) নয়া মোড়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্যাতিতার পরিবার কে বাড়ি থেকে বেরিয়ে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনটাই অভিযোগ করা হয়েছিল। গতকাল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) এই দাবিকে খারিজ করে। নির্যাতিতা তরুণী এবং মূল অভিযুক্ত সন্দীপ সিংএর মধ্যে সম্পর্ক ছিল। এবং সেই সম্পর্ক মেনে না নেয়ার কারণেই তার পরিবার তাকে মেরে ফেলে। এমনটাই অভিযোগ করেছিলেন মূল অভিযুক্ত সন্দীপ সিং। যদিও নির্যাতিতার ভাই এই বক্তব্যকে অস্বীকার করেছেন। এবং বলেছেন যে মূল অভিযুক্ত পরিবার তাদের পরিবারের ওপর একটা চাপের সৃষ্টি করছে এই মামলার মোট ঘোরাবার জন্য এবং নিজেদেরকে নির্দোষ প্রমাণ করবার জন্য। এবং তিনি অভিযুক্ত কে উদ্দেশ্য করে আরও বলেন যে কি করে কেউ নিজের বোনকে এভাবে মারতে পারে। তাই অভিযুক্তের এই বক্তব্যের কোন ভিত্তি নেই এমনটাই দাবি নির্যাতিতার ভাইয়ের।
হাতরস মামলায় দুই বিচারপতির বেঞ্চ নির্যাতিতার পরিবার কে নিয়ে সমাজকর্মীরা যে আবেদনপত্রটি জমা দিয়েছিল তা খারিজ করেছেন।
প্রসঙ্গত সেপ্টেম্বরের ১৪ তারিখে ঠাকুর সম্প্রদায়ের চারজন মনীষা বাল্মিকী নামে এক তরুণীকে ধর্ষণ করেন। এই ঘটনার ফলে তরুণীদের দেহের কিছু অংশ একেবারে পঙ্গু হয়ে যায়। এরপর যদিও তাঁর অবস্থার আরো অবনতি ঘটতে থাকে এবং তাকে দিল্লির সফদরজং হসপিটালে স্থানান্তরিত করা হয়। সেপ্টেম্বরের ২৮ তারিখে মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হন ওই তরুণী। এবং এফটিক পরের দিন ২৯ তারিখ রাত্রি ২টো ৩0মিনিট নাগাদ মৃত তরুণীটিকে তার পরিবারের বিনা অনুমতিতেই পুড়িয়ে দেন। এবং তারপর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ উঠতে শুরু করে। এরপর মৃত তরুণীটির সঙ্গে ঘটে যাওয়া এই পাশবিক অত্যাচারকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়। এই অভিযোগের ভিত্তিতে ৫ জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এই অভিযোগের ভিত্তিতে পাঁচজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। যদিও এরপর দেখতে পাওয়া যায় অভিযুক্ত এবং তার পরিবারকে গ্রামের পঞ্চায়েত এবং তাদের সম্প্রদায়ের লোকজন সমর্থন করছেন। আর এদিকে আজ অর্থাৎ শুক্রবার মূল অভিযুক্ত সুপ্রিমকোর্টের কাছে একটি আবেদন পত্র পাঠান, এবং সেখানে তিনি লিখে জানিয়েছেন তিনি নির্দোষ, এবং এই মর্মান্তিক ঘটনার জন্য তিনি মৃতা তরুনীর মা ও ভাইয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news