Breaking News
Home / TRENDING / মালদহে বজ্রাঘাতে মৃত্যু হল তিনজনের

মালদহে বজ্রাঘাতে মৃত্যু হল তিনজনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আচমকাই বজ্রাঘাতে মালদহে (Maldah) প্রাণ হারালেন তিন জন। বৃহস্পতিবার দুপুরে আচমকাই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় মালদহের হরিশ্চন্দ্রপুরে। সেখানেই বিভিন্ন জায়গায় প্রাণ হারান তিনজন। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক এলাকার বারদুয়ারি দক্ষিণ রামনগর গ্রামের মিঠু কর্মকার (৩৩) মাঠে কাজ করছিলেন। বজ্রাঘাতে সেখানেই প্রাণ হারান তিনি। পাশের গ্রাম বাইশা গ্রামের পিনু ওঁরাও (৫৭) ঝড়ের সময় আমবাগানে ছিলেন। বজ্রাঘাতে মারা যান তিনিও। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা সুলতান আহমেদও (২৩) এদিন বজ্রপাতে নিহত হন।

দুপুরবেলা তিনিও মাঠে কাজ করছিলেন। বজ্রাঘাতে আহত হয়েছেন রামনগর এলাকার বাসিন্দা বছর ২২-এর কৃষ্ণ সাহা । তাঁকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *