চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আনলক ফেজ ওয়ানে কনটেন্টমেনট জোনের উপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলে জানালেন কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) । পাশাপাশি তিনি বলেছেন, “এই মুহূর্তে যে সব জায়গাগুলি যদি কোনও কোভিড ১৯ পজিটিভ ব্যক্তি পাওয়া যায়, সেই জায়গাগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটি কনটেন্টমেনট জোন হিসেবে বিবেচ্য হবে।”
প্রাক্তন মেয়র আরও বলেন, “যদি কোন বস্তিতে পাওয়া যায়, সেখানে কমন বাথরুম ব্যবহার করা হয় এবং কমন কল ব্যবহার করা হয়, সে জায়গাটা একেবারেই কনটেন্টমেনট হিসেবে বিবেচ্য হবে। যাদের পজিটিভ রিপোর্ট পাওয়া যাবে। তাদের পরিবারের লোকদেরও কোয়ারেন্টাইন হতে পারে। তিনি জানিয়েছেন, এই নিয়ম প্রত্যেকটি মানুষকে তাঁর নিজস্ব সাধারণ জীবনে ফিরে যেতে হবে এবং প্রত্যেকটি রুটি রুজি রোজগার করতে পারে সেই জন্য। লকডাউন তোলা হলেও, করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা এখনও রয়ে গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news