Breaking News
Home / TRENDING / আমফান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কলকাতায় এল কেন্দ্রীয় প্রতিনিধিদল

আমফান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কলকাতায় এল কেন্দ্রীয় প্রতিনিধিদল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আমফান ঘূর্ণিঝড়ে (Amphan Cyclone Strom) ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করতে কলকাতায় এসে পৌঁছালো সাত জনের কেন্দ্রীয় প্রতিনিধিদল। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে বিশেষ বিমানে এই প্রতিনিধি দলটি দমদম বিমানবন্দরে আসে। প্রশাসন সূত্রে খবর, আগামীকাল দুটি ভাগে ভাগ হয়ে প্রতিনিধিদলের মধ্যে একটি অংশ দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে যাবে। আরেকটি দল যাবে উত্তর ২৪ পরগনায়। কেন্দ্রীয় প্রতিনিধি দলটি ৬ তারিখ দিল্লি ফিরে গিয়ে আমফান ক্ষতিগ্রস্ত সমস্ত রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে দেবেন।

গত ২২ মে দুর্গত এলাকা পরিদর্শনের পর প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সঙ্গে মোদী জানিয়ে যান, মৃতদের পরিবারদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরা পাবেন ৫০ হাজার করে। পাশাপাশি, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পাঠানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় প্রতিনিধি দলের (Central government Deligation) পরিদর্শনের ফের আর্থিক প্যাকেজ পেতে পারে রাজ্য, এমনটাও ইঙ্গিত দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর সফরে। সেই প্যাকেজের পরিমাণ কত হবে, তা নির্ধারণ করবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট। রাজ্য সরকারও তাদের সবরকম সহায়তা দেবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *