নিজস্ব সংবাদদাতা
এক মহিলার আচরণে আতঙ্ক ছড়ালো দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে। সিকিউরিটি চেকিংয়ের সময় এক মহিলার চেক ইন লাগেজ থেকে পাওয়ার ব্যাঙ্ক বের করতে বলায় হঠাৎই রেগে যান ওই মহিলা । সিকিউরিটির সঙ্গে তর্কাতর্কি শুরু হয় এবং রাগের মাথায় পাওয়ার ব্যাঙ্ক দেওয়ালে আছড়ে মারেন ওই মহিলা। এরফলে পাওয়ার ব্যাঙ্ক থেকে স্পার্ক বেরোয়। প্রথমে এটিকে গ্রেনেড অ্যাটাক বলে মনে করে মহিলাকে আটক করে। পরে তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news