নিজস্ব সংবাদদাতাঃ
পশ্চিম মেদিনীপুর: ঘাটাল ব্লকের দন্দিপুর থেকে শ্যামসুন্দরপুর গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার কোনও কাজ না হওয়াই বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টিতে আরও খারাপ অবস্থা। স্কুলের ছাত্র থেকে পথচারীদের নাজেহাল হতে হচ্ছে। বার বার প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় গ্রামবাসীরা বাধ্য হয়ে আজ বরদা চৌকান থেকে ইড়পালা যাওয়ার রাস্তাটি অবরোধ করে। প্রায় দু’ ঘণ্টা অবরোধ চলে।
ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘাটালের বিডিও অরিন্দম দাশগুপ্ত খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছন। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। ঘাটালের বিধায়কও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।
বিধায়কের মতে, পঞ্চায়েত গঠন যাতে না হতে পারে তার জন্য বিরোধীরা কোর্টের দরজায় ঘুরেছে। ফলে গ্রাম পঞ্চায়েত গঠন দেরি হচ্ছে। তবে দু’ একদিনের মধ্যেই রাস্তাটি সারাই করার ব্যবস্থা করা হবে। গ্রামবাসীরা রাস্তা সারাইয়ের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news