Breaking News
Home / TRENDING / ‌মোহন–ইস্টকে টেক্কা দিল বাকিরা

‌মোহন–ইস্টকে টেক্কা দিল বাকিরা

প্রসেনজিৎ মাহাতো:

মোহনবাগান, ইস্টবেঙ্গলকে টেক্কা দিল বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, বাইচুং ভুটিয়া ফুটবল স্কুল। বেঙ্গালুরু এফসি–রা যখন পেল ফোর স্টার, কলকাতার দুই প্রধান তখন টু স্টার নিয়েই খুশি। এআইএফএফ অ্যাকাডেমির মূল্যায়নে এই ফলাফল। দুই প্রধানের কর্তারা মুখে কথার ফুলঝুড়ি ছোটান, কিন্তু, কাজের বেলা অষ্টরম্ভা। কর্তারা মাঝেমধ্যেই দাবি করে থাকেন, ১০০বছরের পুরনো ক্লাব। সে নয় ঠিক আছে। কোনও ভুল নেই। কিন্তু, অ্যাকাডেমির পরিকাঠামোতে কেন পিছিয়ে থাকবে বেঙ্গালুরু জামশেদপুর থেকে?‌ কেন?‌ এই প্রশ্নটাই উঠছে।
একমাত্র রিলায়ান্স ফাউন্ডেশন অ্যাকাডেমি পেয়েছে ফাইভ স্টার। রিলায়েন্সের কথা অনেকেই ধরতে চাইছে না। কারণ, রিলায়েন্স ফেডারেশনের স্নেহধন্য। কিন্তু, বেঙ্গালুরু, জামশেদপুরকে তো ধরতে হবে। মোহন–ইস্টকে টপতে থ্রি স্টার পেয়েছে মিনার্ভা, ডেম্পো, ইয়ুথ ফুটবল ক্লাব, বোকা জুনিয়র্স ফুটবল ক্লাব, এফসি মাদ্রাজ। দুই প্রধানের মত এটিকে অ্যাকাডেমিও পেয়েছে টু স্টার। ‌মোহনবাগানের দুর্গাপুর অ্যাকাডেমি থেকে একটা সময় প্রচুর ফুটবলার উঠত, এখন তাতে ভাটা পড়েছে। কোয়েসের তরফে বলা হয়েছে, অ্যাকাডেমি নিয়ে ভাল কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে এখনও পর্যন্ত তা পরিকল্পনা স্তরেই রয়েছে। বাস্তবে কাজ কিছু শুরু হয়নি। কথা কম কাজ বেশি। এটা যেন মাথায় রেখে অ্যাকাডেমি গুলো উন্নতির দিকে নজর দেয় দুই প্রধান, ফুটবল বোদ্ধাদের মত এমনটাই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *