সূর্য সরকার।
প্রশাসন অসহযোগিতা করেছে। তাই অভিমানে তাই রেড রোডের পুজো কার্নিভালে (Puja Carnival) যাচ্ছে না প্রাক শতবর্ষে পা দেওয়া টালা বারোয়ারি (Tala Barowari)৷ এমনটাই জানিয়েছেন অন্যতম কর্মকর্তা অভিষেক ভট্টাচার্য। তার সঙ্গে রয়েছে অর্থনৈতিক সমস্যাও। কারণ, পুজোর আগে প্রশাসনিক নানা জটিলতায় টালা বারোয়ারির ব্যানার, কাঠামো সবই খুলে ফেলতে হয়। ফলে অনেক স্পনসরই মুখ ফিরিয়েছে সাময়িকভাবে। ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার। সেই সব কারণেই রেড রোড কার্নিভালে অংশ নেবে না তারা। শুক্রবার তাদের প্রতিমা নিরঞ্জন হবে গঙ্গার ঘাটে।কার্নিভালে অংশ নেবে না দক্ষিণ কলকাতার শিবমন্দির এবং মুদিয়ালি ক্লাবও। দশমীতে মুদিয়ালি (Mudiali) এবং একাদশীতে শিবমন্দিরের (Shibmandir) প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে। তাই এবছরের কার্নিভালে দেখা যাবে না এই তিন ক্লাবকে।
এ প্রসঙ্গে টালা বারোয়ারি কর্মকর্তা অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন, পুজোর আগে টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার সমস্যা যে হবে বুঝতে পেরেছিলাম। কারণ, প্রতিদিন এই ব্রিজ দিয়ে সাড়ে তিন হাজার বাস যাতায়াত করে। সেগুলির যাত্রাপথ এক ধাক্কায় ঘুরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় মাত্র ৬০/৭০টা অটো দেওয়া হয়েছিল। কিন্তু মানুষের সুরক্ষার সঙ্গে তো আপস করার প্রশ্নই ওঠে না। তাই ব্রিজ বন্ধ করাটা খুবই স্বাভাবিক। সেই পরিস্থিতি সামাল দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু প্রশাসন চাইলে সাহায্য করতে পারত।
বাসের যাত্রাপথ গ্যালিফ স্ট্রিট এবং প্রাণকৃষ্ণ মুখার্জি রোড দিয়ে ঘুরিয়ে দিলে মানুষ টালা এলাকায় ঢোকার সুযোগ পেতেন। কর্মকর্তাদের আরও আক্ষেপ, টালা ব্রিজের ফুটপাথ খুঁড়ে এমন অবস্থা হয়েছে, যেখান থেকে মানুষ হেঁটে পৌঁছতেও নানা সমস্যার সম্মুখীন হয়েছে। ফলে প্রতিবছর যে ভিড় হয় সেই ভিড় এবারে অনেকটাই কম ছিল। তবে এত প্রতিকূলতা সত্ত্বেও যত সংখ্যক মানুষ এসেছেন, তাতে তাঁরা আপ্লুত। তাঁদের দাবি, আগামী বছর টালা বারোয়ারির শতবর্ষ। ফলে ইতিমধ্যেই কোমর বেধেঁ নেমে পড়েছেন তাঁরা। আশা, এবারে যত সংখ্যক মানুষ আসতে পারেননি, সামনের বছর তার দশগুন মানুষ উত্তরের উত্তর টালা বারোয়ারিতে ভিড় জমাবেন।
কার্নিভালে অংশ নেবে না টালা পার্ক প্রত্যয়ও। কারণ, তাদের রেড রোডে যাওয়ার ক্ষেত্রে একমাত্র রাস্তা টালা ব্রিজ। সেই ব্রিজে বর্তমানে ভারী যান চলাচল বন্ধ। বসেছে হাইটবার। ফলে সেখান দিয়ে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় রাস্তা বলতে আরজি কর সেতু। উদ্যোক্তারা জানিয়েছেন, সেই ব্রিজে ট্রামলাইন রয়েছে। এই বিশাল ঠাকুর তাই সেই ব্রিজ দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তৃতীয় একটি পথ থাকলেও, সেই রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে রেড রোড পৌঁছনো একেবারেই অসম্ভব বলে মত উদ্যোক্তাদের। কারণ, সেই রাস্তা দিয়ে যেতে হলে তাঁদের ক্লাব থেকে বেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে সেখান থেকে এয়ারপোর্ট, নিউটাউন, চিংড়িঘাটা, পার্ক সার্কাস, রবীন্দ্রসদন, পার্কস্ট্রিট হয়ে তবে রেড রোড পৌঁছতে হবে। যা একথায় অসম্ভব তাঁদের কাছে। ফলে মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা জানিয়েছিলেন, এবারের কার্নিভালে যোগ দিতে পারবেন না তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news