জয় ঘোষ।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সংঘের সদস্য শিক্ষক প্রকাশ পাল ও তাঁর স্ত্রী পুত্রের নির্মম হত্যার প্রতিবাদে আগামীকাল ধর্না অবস্থান কর্মসূচি ঘোষণা করল রাজ্য বিজেপি (BJP)। শনিবার গান্ধি মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে এই অবস্থানে যোগ দেবেন রাজ্যের থেকে নির্বাচিত বিজেপির সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক প্রতিনিধিরা। বিজেপির দাবি, অষ্টমী থেকে দ্বাদশী পুজো চলাকালীন মাত্র ৪ দিনে বাংলায় ৮ জন সাধারণ মানুষ খুন হয়েছেন। অথচ রাজ্য প্রশাসন নির্বিকার।
বিজেপির আরও অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা বলে বাংলায় কিছু নেই। অবস্থান বিক্ষোভের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে বরখাস্তের দাবি জানাবে বিজেপি। দিল্লিতে রাজ্য বিজেপির একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে একটি চিঠি দেওয়া হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news