সূর্য সরকার।
রেড রোডে পুজো কার্নিভালের জন্য দুপুর থেকেই শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ কলকাতা পুলিসের (Kolkata Police)। কোন পথে শুক্রবার শহরের যান চলাচল হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। হাঁটা পথের রাস্তাও নিয়ন্ত্রণ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ কমিশনার অনুজ শর্মা (Anuj Sharma) জানিয়েছেন, রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, পলাশি গেট রোড এবং এসপ্ল্যানেড রোড দুপুর দুটো থেকে অনুষ্ঠান শেষ না-হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বাসে বা ট্রামে আসা দর্শকদের জন্য এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিটে নেমে নির্দিষ্ট পথ ধরে যাওয়ার কথা বলছে কলকাতা পুলিশ। কার্নিভাল দেখতে হেঁটে আসা দর্শকদের জন্যও পথ বাতলে দিয়েছে কলকাতা পুলিশ। খিদিরপুর রোড এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবর্তে তাঁদের এজেসি বোস রোড, চৌরঙ্গী রোড, আউট্রাম রোড, মেয়ো রোড এবং আরআর অ্যাভিনিউ ধরে আসতে বলা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। খিদিরপুর রোড থেকে হেস্টিংস ক্রসিং এবং লাভার্স লেনে যান চলাচল বন্ধ থাকবে দুপুর দুটো থেকে। দুপুর দুটো থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত গাড়ি পার্কিং হবে না চৌরঙ্গী রোড, জেএল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, হেয়ার স্ট্রিট, আর এন মুখার্জি রোডে। এছাড়া প্রয়োজনে কর্তব্যরত পুলিশকর্মীরা অন্য রাস্তায় গাড়ি ঘোরাতে পারবেন বলে কমিশনার জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news