নিজস্ব প্রতিনিধি।
একটা রাজ্যের তিন রাজধানী! আবার হয় নাকি এমনটাই প্রস্তাব নিয়ে এসেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jaganmohan Reddy)। রাজ্য বিধানসভায় পেশ হয়েছে নয়া বিল। কী রয়েছে সেই বিলে? মুখ্যমন্ত্রী চাইছেন অন্ধ্রপ্রদেশের রাজধানী হোক তিনটি। প্রশাসনিক রাজধানী বিশাখাপত্তানাম, পরিষদীয় রাজধানী অমরাবতী এবং আইনি রাজধানীর কুর্নাল। যদি বিল পাস হয় এবং তা আইনে রূপান্তরিত হয় তাহলে দেশের মধ্যে তো প্রথম এমনকি সারা বিশ্বের মধ্যে এই ঘটনা ঘটবে নজিরবিহীন।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে জল ঘোলা শুরু হয়েছে অন্ধপ্রদেশে। প্রশ্ন তুলেছে আমজনতাও। ইন্ডিয়া টিভি একটি টুইটার সমীক্ষা চালিয়েছিল।কি মনে করছে অন্ধ্রপ্রদেশ? সেখানে প্রায় ৬৭ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধী।একটি রাজ্যের রাজধানীর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বেশিরভাগ মানুষ।প্রায় আট হাজার টুইটার জমা পড়েছে।সেখানে দেখা যাচ্ছে এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্ধ্রপ্রদেশের আমজনতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news