নিজস্ব প্রতিনিধি।
পেরিয়ার রালি নিয়ে নিজের মন্তব্যের থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajnikant)। তিনি বলেন যে তিনি যা বলেছেন তা সবটাই একটা পত্রিকায় বের হওয়া ছবি এবং তথ্যের ভিত্তিতে। মনগড়া কোনও কিছু তিনি বলেন নি বা এমন কোনও কিছু তিনি বলেন নি যা ঘটেনি। এই কারণেই তাঁর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্ন নেই।
চলতি বছরের ১৪ই জানুয়ারি একটি পত্রিকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন যে ১৯৭১ সালে সালেমে সমাজ সংস্কারক এবং দ্রাবিড়িয়ান আন্দোলনের জনক পেরিয়ার রামস্বামী একটি শোভাযাত্রায় শ্রীরামচন্দ্র এবং সীতামায়ের নগ্ন ছবি বের করেছিলেন। শুধু তাই নয় ছবি দুটিকে জুতোর মালা পরানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। রজনীকান্ত আরও বলেন যে ঘটনাটির সাক্ষী আছেন তৎকালীন জনসংঘ এবং বর্তমান বিজেপি নেতা লক্ষ্মমণম। তিনিও সেই সময় ওইখানে উপস্থিত ছিলেন।
রজনীকান্তের এ হেন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। পেরিয়ার রামস্বামীর উত্তরসূরী বিদুথালাই কাজাগাম তাঁর বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে রজনীকান্তের নিঃশর্ত ক্ষমা দাবি করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news