Breaking News
Home / TRENDING / বক্স অফিসে ‘বিষাদময়’ ‘ছপক’, অবসাদ নিয়ে গঠনমূলক কাজের জন্য পুরস্কৃত দীপিকা

বক্স অফিসে ‘বিষাদময়’ ‘ছপক’, অবসাদ নিয়ে গঠনমূলক কাজের জন্য পুরস্কৃত দীপিকা

নিজস্ব প্রতিনিধি।

দীপিকার ‘ছপক’ যখন বক্সঅফিসকে খুশি করতে পারল না তখনই অবসাদ ও বিবিধ মানসিক সমস্যা নিয়ে গঠনমূলক কাজ করার জন্য পুরস্কৃত হলেন দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)। অবসাদ বা মানসিক সমস্যা নিয়ে কোনও আলোচনাতেই আজও স্বচ্ছন্দ নয় প্রায় সব স্তরের সাধারণ মানুষ। এই ধরণের সমস্যা নিয়ে মনোবিদের কাছে যাওয়া তো দূরস্থান, বিষয়টি নিয়ে আলোচনাতেও বিস্তর ট্যাবু রয়েছে তাদের অনেকেরই। কিন্তু কিছুদিন আগে অভিনেত্রী দীপিকা পাডুকোন এই নিয়ে মুখ খুলে চমকে দেন বলিউডকে। এরপর একে একে মানসিক অবসাদের সঙ্গে নিজেদের লড়াইয়ের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন শাহরুখ খান থেকে কালকি কেকলা -এর মত সেলেবরা।

মঙ্গলবার ওর্য়াল্ড ইকনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার নিতে এসে ফের এই নিয়ে মুখ খুললেন দীপিকা। মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে সাফল্যের সঙ্গে কাজ করার জন্য তাঁকে এ’দিন এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার নেওয়ার সময় দীপিকা বলেন, যে সময়ে তিনি পুরস্কার গ্রহণ করছেন তারই মধ্যে পৃথিবীর কোনও এক প্রান্তে একজন মানুষ আত্মহত্যা করছেন। অসংখ্য মানুষ সারা বিশ্বে অবসাদ এবং মানসিক সমস্যায় জর্জরিত। দীপিকা বলেন, আরও দশটা অসুখের মতই মানসিক অবসাদের চিকিৎসা হয়। এক সময়ে তিনি নিজে এই অসুখের শিকার হয়েছিলেন বলেই তিনি আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংস্থা খুলেছিলেন। তাঁর এই সংস্থা স্কুলগুলিতে সচেতনতা মূলক অনুষ্ঠান করার পাশাপাশি বিনামূল্যে অসুস্থদের চিকিৎসা সহ আরও নানা সুযোগ সুবিধা দিয়ে থাকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *