নিজস্ব সংবাদদাতাঃ
পুরুলিয়া: মুখ্যমন্ত্রী তো বলেছেন আর মাওবাদী নেই, জঙ্গলমহল হাসছে। তাহলে এই ‘মাওবাদী’ কারা? যারা আজ বিজেপি নেতাকে প্রাণে মারার হুমকি দিল! এই মর্মে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পর্যন্ত পড়ল। শনিবার সকালে আড়শা থানার ঝুঁঝকা গ্রামের দলীয় কার্যালয়ের দরজার সামনে লাল কালিতে লেখা যে পোস্টারটি দেখতে পান গ্রামবাসীরা। ঘটনা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুরুলিয়ার রাজনৈতিক মহলে। সবুজ রঙের আঠা যুক্ত ফিতে দিয়ে সাঁটানো ওই পোষ্টারে আড়শা মন্ডলের বিজেপির সাধারণ সম্পাদক দেবাশিস মিশ্রকে হুমকি দেওয়া হয়েছে। তাঁকে নৃশংসভাবে হত্যার কথা বলা হয়। সূত্যরের খবর, দিও ‘মাওবাদী’ নাম দিয়ে লেখা পোস্টারটি মাওবাদীদের নয় বলেই মনে করছে পুলিশ। বিজেপি নেতৃত্বেরও একই ধারণা। তবে বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছেন না তারা।
কয়েক মাস আগেই আড়শার পাশের ব্লক বলরামপুরে পর পর দুই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। তার মধ্যে মৃত ত্রিলোচন মাহাতোর পিঠে লাগানো পোস্টারে লেখা ছিল তার মৃত্যুর কারণ। তবে তাতে মাওবাদীদের নাম ছিল না। এক্ষেত্রেও মৃত্যুর হুমকি থাকায় এবার আড়শা এলাকার বিজেপি নেতা কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে দলের তরফে। এই প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা বলেন, বিষয়টি নিয়ে তাঁরা বৈঠক করছেন। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে। এবার পঞ্চায়েতে যারা প্রার্থী হয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে। যাঁদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে তাদের এলাকা থেকে সরিয়ে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। কারণ, পুলিশ কোন নিরাপত্তা দেবে না বলেই মনে করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
বিজেপির জেলা সম্পাদক রাজেশ চিন্না বলেন, যে পোস্টার পড়েছে তা মাওবাদীদের বলে মনে করছেন না তারা। এটি মাওবাদীদের নাম করে তৃণমূল করেছে বলে তাদের ধারণা। তৃণমূল অবশ্য সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে। জেলা সহ সভাপতি রথীন্দ্রনাথ মাহাত এই প্রসঙ্গে বলেন, ‘যে কোন ভাবে হোক নিজেদের প্রচার চায় বিজেপি। সেই লক্ষ্যেই তারা তৃণমূলের বদনাম করছে।’
যাই হোক, জঙ্গলমহল কিন্তু হাসছে, সেখানে এই কাণ্ড কেন হবে?
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news